মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ

উল্লাপাড়ায় শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম : / ১৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :

পবিত্র রমজান মাস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  এ টি এম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  উল্লাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শাকিল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহ আলম।

আয়োজকরা জানান, এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর