শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন

যশোরে যানজট নিরসনে পদক্ষেপ প্রতিমন্ত্রী অমিতের

রিপোর্টারের নাম : / ১৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর শহরের যানজট নিরসনে নতুন একটি বিকল্প সড়কের উদ্বোধন করলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় এই সড়কটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। নতুন এই সড়কটি যশোর পৌরসভার গাড়িখানা রোড হতে ইনস্টিটিউটের মধ্যেদিয়ে এমএম আলী রোড ব্যাগপট্টি পর্যন্ত ড্রেনের উপর নির্মিত।

নতুন এই সড়ক দিয়ে ছোট ছোট যান চলাচল এবং পথচারীরা ব্যবহার করতে পারবেন। ফলে শহরের প্রাণকেন্দ্রের যানজট কিছুটা হলেও লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সড়ক উদ্বোধনকালে বিদ্যুৎ জ্বালানিও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ সহজ করতে যশোর শহরকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরাবাসী আমাকে সমর্থন দিয়েছে। আমি আশাবাদী যশোরকে নতুনভাবে গড়তে তাদের সমর্থন পাবো।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী আরও বলেন, যশোর শহরে চলাচল সহজ করতে এই বিকল্প সড়ক তৈরি করা হয়েছে। আমার নির্বাচনী অঙ্গীকার ছিল শহরের মানুষকে জলাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার। আমাদের কাজ চলমান, ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমের অনেক আগেই কাজ শেষ করতে পারবো। বিগত বর্ষা মৌসুমে মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, আগামী মৌসুমে তার হিংসভাগ লাঘব হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমাদের ভূমিকা চলমান। সমগ্র শহরকে সিসি ক্যামেরার আওতায় আনবো যাতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর