বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

ছিনতাইকারীর কবলে এস এ টিভির চিত্র সাংবাদিক রেজা।

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে গাজীপুর জেলা পুলিশের একটি সংবাদ সম্মেলন শেষে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে জয়দেবপুর রেললাইন এলাকা থেকে অটোরিকশা যোগে রওনা হন কোনাবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এস এ টেলিভিশনের চিত্র সাংবাদিক রেজাউল করিম। পথিমধ্যে ধান গবেষণা এলাকার কাছে পৌঁছালে অটোরিকশার সামনে বসা দুই ব্যক্তি হঠাৎ গাড়ি থামাতে বাধ্য করে।
গাড়ি থামার সাথে সাথেই সামনে থাকা দুজন নেমে এসে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিক রেজাউল করিমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় গাড়ি থেকে পড়ে গিয়ে হাত-পায়ে আঘাত পান সাংবাদিক রেজাউল করিম।
পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক রেজাউল করিম। পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম মুঠো ফোনে জানান, এখন পর্যন্ত কোনো আপডেট নেই, দিনের বেলায় আপডেট পাওয়াটা খুবই কঠিন তবে আমরা এ বিষয়ে কাজ করতেছি।
এদিকে ভুক্তভোগী সাংবাদিক রেজাউল করিম বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তাই আমি নগরীর একজন সাধারন নাগরিক হিসেবে দ্রুত সময়ের মধ্যে এই ছিনতাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর