বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গ’লাকা’টা মর’দেহ উদ্ধার সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন। বেড়ায় র‍্যাবের অভিযানে মাদক সহ মা-ছেলে গ্রেফতার  সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা গ্রেফতার গত দুই সপ্তাহের তাপ প্রবাহে বেড়ার চরাঞ্চলে বাদাম ও তিলের ফলন বিপর্যয়ের শঙ্কা  ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, উল্লাপাড়ায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ একদিনের ব্যবধানে বেড়ায় সাপের কামড়ে নানা- নাতনির মৃত্যু খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা।  বেড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল

খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা। 

নিজস্ব প্রতিবেদক / ২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুরের কাশিমপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা বাজারে ডিজেল বিক্রির অপরাধে দুই  প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে মহানগরীর কাশিমপুর থানাধীন পুকুর পাড় এলাকায় ফরহাদ ও আলামিনের  দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায় জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী  ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান বলেন,ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী খোলা বাজারে  সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি ও অবৈধভাবে লাইসেন্স বিহীন দোকানে ৫০০ লিটার ডিজেল তেল মজুদ রাখার অপরাধে
ফরহাদকে ২০ হাজার টাকা ও আলামিনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যাটালিয়ন আনসার সদস্য ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর