সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা গ্রেফতার গত দুই সপ্তাহের তাপ প্রবাহে বেড়ার চরাঞ্চলে বাদাম ও তিলের ফলন বিপর্যয়ের শঙ্কা  ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, উল্লাপাড়ায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ একদিনের ব্যবধানে বেড়ায় সাপের কামড়ে নানা- নাতনির মৃত্যু খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা।  বেড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল ইউনিফর্ম না থাকায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারলো না এস এস সি পরীক্ষার্থী বেড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত গাজীপুরে নারী চিকিৎসকের চেম্বারে সশস্ত্র হামলা ও ভাঙচুরের অভিযোগ।

একদিনের ব্যবধানে বেড়ায় সাপের কামড়ে নানা- নাতনির মৃত্যু

রিপোর্টারের নাম : / ২২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

এস আর শাহ্ আলম , স্টাফ রিপোর্টার : একদিনের ব্যবধানে সর্প দংশনে নানা নাতনির মৃত্যু হওয়ায় দুটি এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত তোফাজ্জল হোসেনের ভাতিজা মীর রফিকুল ইসলাম কালু ও মীর জাহাঙ্গীর আলম জানান, পাবনার বেড়া উপজেলা হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদাহ গ্রামে এবং বেড়া উপজেলা সীমানা সংলগ্ন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের বাউসা গ্রামে সম্পর্কে নানা নাতনির সর্প দংশনে মৃত্যু হয়েছে।

দুটি পরিবারের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে চর নাগদাহ গ্রামের মীর তোফাজ্জল হোসেন (৬২) স্থানীয় যমুনা বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে সর্প দংশন করলে রাত দেড়টার সময় চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

পরদিন আজ রোববার দুপুরে মৃত্যু তোফাজ্জল হোসেনকে দেখতে আসে বাউসা গ্রামের ভাগ্নি সূর্য খাতুন ও তার স্বামী নুর নবী সহ লোকজন। সূর্য খাতুন ও নুর নবী তাঁর মেয়ে সামেনা (২০)কে একা বাড়িতে রেখে আসেন। দুপুরের দিকে বাউসা গ্রাম থেকে খবর আসে সামেনাকে সাপে কেটেছে।

মুহুর্তের মধ্যে মৃত বাড়িতে হৈচৈ পরে যায়। সামেনা বাড়ির উঠানে চেয়ারে বসে থাকা অবস্থায় বিষধর সাপ তাঁর পায়ে দংশন করে।এ সময় সামেনার চিৎকারে বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তার হাতে পায়ে রশির বাধন দিয়ে স্থানীয় উঝাকে ডেকে এনে ঝাড়ফুক দিলেও আধা ঘণ্টার ব্যবধানে সামেনা মৃত্যুর কোলে ঢোলে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর