মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় র‍্যাবের অভিযানে মাদক সহ মা-ছেলে গ্রেফতার  সলঙ্গায় ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতা গ্রেফতার গত দুই সপ্তাহের তাপ প্রবাহে বেড়ার চরাঞ্চলে বাদাম ও তিলের ফলন বিপর্যয়ের শঙ্কা  ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, উল্লাপাড়ায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ একদিনের ব্যবধানে বেড়ায় সাপের কামড়ে নানা- নাতনির মৃত্যু খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি,৬০ হাজার টাকা জরিমানা।  বেড়ায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল ইউনিফর্ম না থাকায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারলো না এস এস সি পরীক্ষার্থী বেড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

বেড়ায় র‍্যাবের অভিযানে মাদক সহ মা-ছেলে গ্রেফতার 

রিপোর্টারের নাম : / ১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

এস আর শাহ্ আলম,স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের ঘিওর গ্রামে র‍্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সহ দুই মাদক কারবারি মা ও ছেলেকে গ্রেফতার করেছে (র‍্যাব-১২)।

সোমবার ( ২৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ওয়াহিদুজ্জামান, (এস) বিএনের নেতৃত্বে ওই গ্রামে এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায়  মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে মোছাঃ নাছিমা বেগম (৪৫) ও তার ছেলে মো. ফাহিম সরদার(২০) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় ১৪১ বোতল ইস্কাফ সিরাপ, ৩ বোতল ফেন্সিডিল এবং ৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।র‍্যাব-১২-এর কোম্পানি কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান জানান,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করে বেড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর