মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

সুন্দরগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

রিপোর্টারের নাম : / ৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ মে, ২০২৬

মোকছেদ আল মামুন (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন,সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং একই ইউনিয়নের সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি দল চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরচক্রের ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

​সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে তাদের আদালতে পাঠানো হবে।

​কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, “আমরা অভিযোগ পাওয়ার পর থেকেই চক্রটিকে ধরতে তৎপর ছিলাম। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর