শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিশেহারা কৃষক বেড়ার চরাঞ্চলে ক্ষুধার্ত শিয়াল খাচ্ছে চিনাবাদাম

রিপোর্টারের নাম : / ১৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ মে, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার: পাবনার বেড়ায় যমুনা নদী বেষ্টিত নদীর পূর্ব পাড়ে বিভিন্ন চরাঞ্চলে আবাদকৃত জমির চিনা বাদাম খেতে দলবেঁধে ক্ষুধার্ত শিয়াল হানা দিয়ে বাদাম খেয়ে গাছ উপড়ে ফেলে বিনষ্ট করার খবর পাওয়া গেছে।

স্থানীয় বাদাম চাষিরা জানিয়েছে উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল, চর নাকালিয়া, চর সাঁড়াশিয়া,চর পেচাকোলা,চর নাগদাহ,চর সাফুল্লা মৌজা সহ বিভিন্ন এলাকায় আবাদকৃত অনেক জমির উঠতি পাকা-আধা পাকা চিনা বাদাম খেতে চরের ঝোর জঙ্গলে থাকা ক্ষুধার্ত শিয়াল দলবেঁধে বের হয়ে রাতে বাদামের জমিতে হানা দিয়ে পা ও মুখ দিয়ে বাদাম গাছ তুলে বাদাম খেয়ে ফেলা সহ গাছ বিনষ্ট করে ফেলছে বলে একাধিক বাদাম চাষিরা জানিয়েছেন।

পেচাকোলা গ্রামের বাদাম চাষি বাবলু শেখ বলেন, তাঁর ২ বিঘা জমির আবাদকৃত চিনা বাদাম পুষ্ট হওয়ার সাথে সাথে ক্ষুধার্ত শিয়াল দলবেঁধে প্রায় প্রতিদিন রাতে এবং সুযোগ পেলে দিনের বেলাতেও এসব চরের জমির চিনা বাদাম খেয়ে গাছ বিনষ্ট করায় সে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে।আরেক বাদাম চাষি হাফিজ উদ্দিন বলেন, পেচাকোলা মৌজার যমুনা নদীর পূব পাড়ে চাষকৃত অনেক জমির চিনা বাদাম ক্ষুধার্ত শিয়াল দলবেঁধে খেয়ে ফেলছে এবং জমির বাদাম গাছ গুলো উপরে ফেলে লন্ডভন্ড করে দিচ্ছে । চর নাগদাহ গ্রামের বাদাম চাষি ও স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা বলেন,তার নিজের জমির অনেক বাদাম শিয়ালে খেয়ে ফেলা সহ তার ওয়ার্ডের চরের অনেক এলাকায় চাষকৃত চিনা বাদাম ক্ষুধার্ত শিয়াল দলবেঁধে মাটি থেকে গাছ তুলে ফেলে বাদাম খেয়ে গাছ গুলো উপরে ফেলে রেখে যাচ্ছে। শিয়ালের অতিষ্ঠ থাবা থেকে বাদাম চাষিরা রক্ষা পেতে দিশেহারা হয়ে পড়েছেন।

চর সাফুল্লা গ্রামের কৃষক বিল্লাল হোসেন  দুঃখ ও আক্ষেপ করে বলেন,এমনিতেই চলতি মৌসুমে কিছুদিন আগে প্রচন্ড তাপপ্রবাহ ও খরায় আবাদকৃত অনেক জমির চিনা বাদাম গাছ রোদে পুড়ে মরে যাওয়ায় ফলন বিপর্যয়ের শঙ্কা  দেখা দিয়েছে। তার উপর আবার বাদাম খেতে ক্ষুধার্ত শিয়ালের থাবা।এ যেন  মরার উপর খাড়ার ঘা’র মতো অবস্থা। এ বিষয়ে  বেড়া উপজেলা কৃষিকমকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন,আপনাদের কাছে জানতে পারলাম চরাঞ্চলের বাদাম খেত  ক্ষুধার্ত শিয়াল দলবেঁধে দিনেরাতে তছনছ  করে ফেলেছে।মাঠকর্মীদের তদারকিতে ক্ষতিগ্রস্ত বাদাম চাষিদের সাথে দ্রুত কথা বলে এটা কিভাবে দমন করা যায় সে বিষয়ে আলোচনা করব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর