জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ
কাজিপুর প্রতিনিধিঃ সারাদেশের মত সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে
জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা পালন করার কথা থাকলেও চরাঞ্চলের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে বিদ্যালয় বন্ধ রাখার অভিযোগ উঠেছে।
সরেজমিনে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা পালনে চরাঞ্চলের তেকানি ইউনিয়নের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য জুমার খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভেন্যু নির্ধারিত হয়। এতে কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার খুকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিক্রি দোরতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। এছাড়া ইউনিয়নের বাকী সব বিদ্যালয় প্রধান শিক্ষকগণ খেলার কথা বলে বিদ্যালয় বন্ধ রাখেন। এবিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ছাঈদ জানান খোঁজ খবর নিয়ে আমরা ব্যবস্হা গ্রহণ করবো। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম জানান তদন্ত করে সত্যতা পেলে আমরা ব্যবস্হা গ্রহণ নিবো।







