শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈদ যাত্রায় মহাসড়কে গাজীপুর বিআরটিএর অভিযান, ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায়

রিপোর্টারের নাম : / ১৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩১ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধি : ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অতিরিক্ত ভাড়া আদায়, সড়ক পরিবহন আইন লঙ্ঘন এবং যানজট নিরসনে এসব অভিযান চালানো হয়।

গাজীপুর বিআরটিএর সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। অভিযানে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনিয়মের দায়ে মামলা ও জরিমানা করা হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৫৫টি মামলা করা হয়েছে। এ সময় ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া চালক, যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং পরিবহনসংশ্লিষ্টদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

মাহফুজুর রহমান বলেন, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের ফলে এবার গাজীপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া ঘরমুখো মানুষ তুলনামূলক স্বস্তিতে যাত্রা করতে পেরেছেন। মহাসড়কগুলোতে বড় ধরনের যানজটও দেখা যায়নি। একই সঙ্গে ঈদযাত্রাকালে উল্লেখযোগ্য কোনো সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটেনি।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবা নিশ্চিত করতে বিআরটিএর এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর