শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৬ জুন, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে দেশব্যাপী একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন ও পরিবেশ রক্ষার দাবিতে সচেতনতা মূলক কর্মসূচি পালন করেছে মিশন গ্রিন বাংলাদেশ। এরই অংশ হিসেবে পাবনার বেড়ায় একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় বেড়া পৌর এলাকার মোহনগঞ্জ বাজারে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মো. আমিনুল ইসলাম।

এছাড়াও সমাজ সেবক মো. ইকবাল সরদার সহ একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এতে স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সামাজিক কর্মী ও স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন করার আহ্বান জানান।

“গাছ লাগাই, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর