শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম : / ১১০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মোকছেদ আল মামুন(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম রেজার নেতৃত্বে রাতভর অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকশ একটি দল ১৪নং চণ্ডিপুর ইউনিয়নের সীচা (খামার) গ্রামস্থ সীচা মাছ বাজার হইতে পশ্চিম দিক গামী পাঁকা রাস্তার উত্তর পাশে পুকুরের পাড়ে, সীচা (খামার), চন্ডিপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানাধীন ১৪নং চণ্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড চন্ডিপুর বাজারস্থ রাধুনী হোটেল এন্ড রেস্তোরার সামনে পাঁকা রাস্তার উপর, চণ্ডিপুর বাজার, (চন্ডিপুর একটি অভিজাত বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ২০ পিছ ইয়াবা ও ২০গ্রাম শুকনা গাজা সহ ২ জন মাদক কারবারি কে আটক করা হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে ১। মোঃ মঞ্জু মিয়া (৩৮), পিতা-মোঃ আব্দুল লতিফ, মাতা-মোছাঃ মঞ্জু রানী, স্থায়ী: গ্রাম-সীচা ফকিরপাড়া, উপজেলা/থানা-সুন্দরগঞ্জজ, জেলা- গাইবান্ধা, বাংলাদেশ,

২। মোঃ বাদল মিয়া (২২), পিতা-মোঃ মোকলেছুর রহমান বালাজু, স্থায়ী: গ্রাম-উত্তর দুলাল, উপজেলা/থানা- সুন্দরগঞ্জ, জেলা-গাইবান্ধা, বাংলাদেশ কে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবাগুলো এলাকায় মাদকে আসক্তদের সরবরাহের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা গণমাধ্যমকে আরো বলেনঃ সারা দেশে চলমান মাদক নির্মূল অভিযানের অংশ হিসাবে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর