বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান।

নিজস্ব প্রতিবেদক / ৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

টানা কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বান্দরবান জেলার লামা উপজেলার মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা ও পাহাড়ধসের ঝুঁকি সৃষ্টি হয়েছে।

সম্ভাব্য দুর্যোগে জনজীবন, জানমাল এবং স্থানীয় আর্থসামাজিক কর্মকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে লামা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাঠপর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশনায় আজ, ৬ জুলাই (সোমবার), প্রায় ৩০ জন গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) সদস্য-সদস্যা উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। তারা মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সতর্ক থাকার, পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার, অপ্রয়োজনীয় চলাচল থেকে বিরত থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি সদস্যরা দুর্যোগকালীন করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গুজবে বিভ্রান্ত না হওয়া, জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। তাদের এ কার্যক্রম মানুষের জীবন ও সম্পদ সুরক্ষার পাশাপাশি দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি হ্রাস, স্বাভাবিক জনজীবন বজায় রাখা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে কার্যকর ভূমিকা রাখছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা অনুযায়ী বাহিনীর সদস্যরা শুধু দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতেই নয়, দুর্যোগজনিত ক্ষয়ক্ষতি কমিয়ে জনগণের জীবন-জীবিকা, জানমাল ও সম্পদ সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। একই সঙ্গে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে বাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর