শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক।

নিজস্ব প্রতিবেদক / ৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ময়মনসিংহের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরাপত্তা জোরদারে আনসার মোতায়েনের সুফল মিলতে শুরু করেছে। সোমবার (৬ জুলাই) জেলার দু’টি পৃথক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের এক নারী সদস্য ও এক চোরকে হাতেনাতে আটক করেছেন আনসার সদস্যরা।

সকাল ১১টার দিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্দেহভাজন ঘোরাফেরার সময় সেলিনা নামের এক নারীকে আটক করে আনসার টহল দল। পরে জানা যায়, তিনি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের সক্রিয় সদস্য। দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সতর্ক করে ছেড়ে দেয়। টহল দলে ছিলেন এপিসি সজীব, আনসার সদস্য রবিউল ও সোহানুর।

 

 

 

 

এর ঠিক এক ঘণ্টা পর দুপুর ১২টায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটে আরেকটি ঘটনা। আউটডোর থেকে সালমা বেগম নামের এক সেবাগ্রহীতার ওয়ালেট চুরি করে পালানোর সময় তাজউদ্দীন নামের এক চোরকে ধাওয়া করে আটক করেন পিসি শ্রীময় দেব নয়ন, আনসার সদস্য আকতার ও রবিউল।

আটকের পর চোরের কাছ থেকে চুরি হওয়া ওয়ালেট এবং নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং আটক চোরকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

তৃণমূলের হাসপাতালগুলোতে জনভোগান্তি, চুরি ও ছিনতাই রোধে আনসার সদস্যদের এই সার্বক্ষণিক সক্রিয় তৎপরতা স্বস্তি ও নিরাপত্তা বলয় তৈরি করেছে। ময়মনসিংহের এই দুটি ঘটনাই তার উজ্জ্বল প্রমাণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর