বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দধিতে চেতনানাশক মিশিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা: গ্রেপ্তার ১।

নিজস্ব প্রতিবেদক / ৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

গাজীপুরের জয়দেবপুরে দধির সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে মা ও কিশোরী মেয়েকে অচেতন করে কিশোরীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রাশিদুল পালোয়ানকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি জয়দেবপুর থানার আরগড়িয়া এলাকার বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাইকেল বনিক।

পুলিশ জানায়, এ ঘটনায় রাশিদুল পালোয়ান ও অভি কুমার দাসকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী সুমতি মজুমদারের ছেলে সজল মজুমদারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই পরিচয়ের সুযোগ নিয়ে গত ৭ জুলাই গভীর রাতে অভিযুক্তদের একজন তাদের বাড়িতে দধির সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে পাঠান। দধি খাওয়ার পর বাদী ও তাঁর কিশোরী মেয়ে অসুস্থ হয়ে অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়েন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই সুযোগে ভোররাতে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে কিশোরীকে ধর্ষনের চেষ্টা করে। তবে কিশোরীর চিৎকারে পরিবারের অন্য সদস্যদের ঘুম ভেঙে গেলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে অসুস্থ অবস্থায় মা ও মেয়েকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাইকেল বনিক বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অভিযুক্ত আসামী রাশিদুল পালোয়ান কোনাবাড়ী এলাকার একটি রেস্টুরেন্টে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর