রোববার (২৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরীত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয় উক্ত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্র বরাবর জমা দেওয়া, দলীয় কর্মসূচী যথাযথ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বলিষ্ঠ কার্যকর ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন।
সেলিম আজাদ তার ফেরিফাই ফেসবুক পোস্টে লিখেন গাজীপুর জেলা যুবলীগের সভাপতি হিসেবে আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন,আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রাম, গণমানুষের কল্যাণ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করে যাব। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।