রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত

গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

নিজস্ব প্রতিবেদক: / ৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ক্যাম্পাসে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় গাঁজা সেবনরত অবস্থায় এক শ্রমিককে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মাদকসেবনের আলামতও জব্দ করা হয়।

রবিবার (২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ব্রি ক্যাম্পাসের পশ্চিম মাঠ এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা দায়িত্ব পালনকালে এপিসি মো. সোহেল রানা, আনসার চন্দন রায় এবং আনসার জামিল হোসেন কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে তারা নিশ্চিত হন যে, ৪ থেকে ৫ জন ব্যক্তি সেখানে গাঁজা সেবনে লিপ্ত রয়েছে।

আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদকসেবীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে একজনকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ব্রি ক্যাম্পাসে নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি পরিচালনা করছেন। তাদের এ ধরনের পেশাদার ও সময়োপযোগী তৎপরতা ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর