মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক।

বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এস আর শাহ্ আলম , স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলায় নিজ বসতঘর থেকে মোছাঃ সুবর্ণা খাতুন (১১) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার চর সাঁড়াশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।​নিহত সুবর্ণা উপজেলার চর সাঁড়াশিয়া গ্রামের মোঃ শওকত আলী ও মোছাঃ আলেয়া খাতুনের মেয়ে। সে চরনাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরিবারের সবার অগোচরে নিজ বসতঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সুবর্ণা। সংবাদ পেয়ে বেড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সুরতহাল প্রস্তুতকালে নিহতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পরিলক্ষিত হয়।​স্থানীয় সূত্রে আরও জানা গেছে, শিশুটি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।

প্রায় এক বছর আগেও সে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। মানসিক সমস্যার কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।​এ বিষয়ে বেড়া থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর