মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

রিপোর্টারের নাম : / ৫৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলায় যমুনা ও হুরাসাগর নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ও ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ এবং কারেন্ট জাল জব্দ করেছে বেড়া উপজেলা মৎস্য অধিদপ্তর ও নগরবাড়ী নৌ-পুলিশ।

​উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় (১১ আগষ্ট) মঙ্গলবার দিনভর যমুনা ও হুরাসাগর নদীর বিভিন্ন পয়েন্টে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নদী থেকে ৪৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং ১ হাজার  মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। উদ্ধারকৃত জালের মূল্য প্রায় দেড় লাখ টাকা। ​অভিযান শেষে ওইদিন সন্ধ্যায় জব্দকৃত ক্ষতিকর এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।​এ বিষয়ে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোকাররম হোসেন বলেন,  চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহারের ফলে নদীর ছোট-বড় সব ধরনের মাছ ও রেনুপোনা ধ্বংস হয়ে যাচ্ছে। নদ-নদীর মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসন ও নৌ-পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর