বেড়ায় জামায়াতে ইসলামীর সীরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার : পাবনার বেড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৈটোলা ইউনিয়ন শাখার উদ্যোগে ‘সীরাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল নিউ স্টার প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেড়া উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আব্দুল মজীদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৈটোলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা মো. আবু হানিফ।কৈটোলা ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাটি ৩টি ক্যাটাগরিতে (ক্বিরাআত, হামদ-নাত এবং রাসুলুল্লাহ সা.-এর জীবনীর উপর কুইজ) অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটোলা এর সিনিয়র শিক্ষক মো. রেজাউল করিম, মানিকনগর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী আহাম্মদ আলী এবং ইউনিয়ন আমীর মাওলানা মো.আবু হানিফ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।







