শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু এক মামলায় জামিন, অন্য মামলায় শো’ন অ্যারেস্ট: কারাগারেই মোহনা টিভির এমডি পাবনায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা

বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা আপনারা (সাংবাদিকরা) তুলে ধরবেন। দল কঠোর হস্তে এসব মৌসুমী পাখিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। কোন অবস্থাতে দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হতে দিবোনা।

শনিবার দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে যারা স্বৈরাচার ছিল তারা বিতারিড় হয়েছে। আর কেউ যেন স্বৈরাচার না হয়, সেই কাজগুলো আমাদের করতে হবে। দেশের বিভিন্ন সমস্যা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর ইরানে যুদ্ধ শুরু হলো। ৬ মাসে তেলে হাজার হাজার কোটি টাকা ভূর্তুকি দিয়েছে সরকার। বিদ্যুৎ, গ্যাসের সমস্যা সহ কিছু কিছু সমস্যা আছে। এগুলো বিগত সরকারের পরিকল্পনাহীনতার সমস্যা। ১৭ বছরে গ্যাসের অনুসন্ধান করা হয়নি, খননও করা হয়নি। বিএনপি সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে। এছাড়া সোলার সিস্টেম চালুর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব সমাধানে কিছু সময় লাগবে। প্রধানমন্ত্রী দিনরাত ছুটে বেড়াচ্ছেন, কাজ করছেন। এখন আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। আমরা দেশটাকে সুন্দর বাংলাদেশে রূপান্তর করতে চাই।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহবুদ্দিন, কবির হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমার, সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন, সাংবাদিক আকতার হোসেন বকুল, বিপ্লব চৌধুরী,আব্দুর রাজ্জাক, মেহেদী হাসান রাজু, মনোয়ার হোসেন, হাসিবুল হক সানজিদ, আব্দুল হাই সহ জেলা ক্লাবের সাংবাদিকরা।

এসময় বিএনপি নেতা আরও বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের কাছে পৌছাতে হলে সাংবাদিকদের প্রয়োজন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের নানা অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতে পারেন।একই সাথে উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর