শিরোনামঃ
কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস।
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি অরক্ষিত সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া একটি গরু সফল ভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় গরুটি জীবত উদ্ধার করেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার সময় মহানগরীর কোনাবাড়ী আমবাগ খোলাপাড়া বাবুর্চীর মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায় আজ বিকেলে আমবাগ খোলাপাড়া বাবুর্চীর মোড় এলাকায় একটি গরু ঘোরাঘুরির সময় অরক্ষিত সেফটি ট্যাংকিতে পড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা গরুটি উদ্ধারে কাজ শুরু। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় গরুটি জীবিত উদ্ধার করা হয়।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে সেফটি ট্যাংকি থেকে গরুটি জীবিত উদ্ধার করে মালিক মোঃ তুলা মিয়ার নিকট হস্তান্তর করা হয় ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







