বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম : / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

এস আর শাহ্ আলম, স্টাফ রিপোর্টার : পাবনার বেড়া উপজেলায় বসতঘরের আঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে মোছাঃ জোতি খাতুন (১৭) নামের এক নববিবাহিতা গৃহবধূ আত্মহত্যা করেছেন।

​বুধবার (৭অক্টোবর) সকালে উপজেলার নতুন পেচাকোলা গ্রামে স্বামীর বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জোতি খাতুন ওই গ্রামের মো.জোবায়েরের কন্যা এবং মো. আরিফুল ইসলামের স্ত্রী।
​

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সকলের অজান্তে জোতি খাতুন নিজ স্বামীর বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বেড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুতকালে নিহতের গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পরিলক্ষিত হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া মডেল থানা পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর