মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।  পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২ বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার।

পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত।

নিজস্ব প্রতিবেদক: / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকায় কর্মরত কালবেলার রিপোর্টার আল মামুন গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে গুরুতর যখম হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে শ্রমিকদের মহাসড়ক অবরোধ সরাতে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পুলিশ।

এসময় অসাবধানতাবশত গ্রেনডটি মামুনের পায়ে এসে পড়লে মারাত্মক যখম হন তিনি। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এছাড়াও চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার (গাজীপুর) রফিকুল ইসলাম খান এবং চিত্র সাংবাদিক মোঃ আফজাল হোসেনকে পোশাক শ্রমিকরা শারীরিক ভাবে লাঞ্চিত করেন। এসময়
তাদের সাথে থাকা মোবাইল, চ্যানেল 24 এর মাইক্রোফোন এবং ব্যাকপ্যাড ভাংচুর করে।

সকালে ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পোশাক শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে পুলিও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর পরই শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। তবে যেকোনো সময় তারা আবারও রাস্তায় নামতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্তক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় ঢাকা টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পথচারীরা।

গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান,বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এর পাশাপাশি বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা মাঠে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর