শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলায় ৪২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছেন।   দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন । গোপালগঞ্জে আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের শয্যাপাশে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস- ২০২৬’ উদ্বোধন। উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন। 

বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলায় ৪২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছেন।  

নিজস্ব প্রতিবেদক: / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন স্থানে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা, বিশৃঙ্খলা প্রতিরোধ, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য বৃষ্টি উপেক্ষা করে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

গুরুত্বপূর্ণ স্থাপনাসহ শিল্পাঞ্চল ও মহাসড়কে টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। তাঁদের সতর্ক উপস্থিতি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রমের ফলে বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, জনসাধারণের চলাচলে স্বস্তি এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর নির্দেশনা ও মোতায়েন পরিকল্পনা অনুযায়ী গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার ব্যাটালিয়ন সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও কর্তব্যের সাথে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে চলেছেন।

 

 

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) গাজীপুরের শিল্পাঞ্চল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ১৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সড়ক অবরোধের পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করেছেন। শ্রীপুরের আশপাড়া, গড়গড়িয়া, মাওনা চৌরাস্তা, নতুন বাজার ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষিপ্ত অবস্থান এবং মহাসড়কে অবরোধের চেষ্টা দেখা যায়। মাওনা ফ্লাইওভারে শ্রমিকদের অবরোধে যান চলাচল বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় শ্রমিকরা সড়ক থেকে সরে যান এবং পরবর্তীতে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ভোগড়া বাইপাস, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, তেলিপাড়া, পল্লী বিদ্যুৎ ও চান্দনা চৌরাস্তা এলাকায় আনসার সদস্যদের টহল ও সতর্ক অবস্থান সড়কে শৃঙ্খলা বজায় রাখা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং শিল্পপ্রতিষ্ঠানকেন্দ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকে।

 

 

অন্যদিকে, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় মোতায়েন ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য চাষাঢ়া, শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, সাইনবোর্ড, শিমরাইল, বিসিক শিল্পনগরী, ফতুল্লা স্টেডিয়াম ও কাঁচপুর ব্রিজসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও স্ট্যাটিক ডিউটি পালন করেন। দিন ও রাতের বিভিন্ন সময়ে নিরাপত্তা পর্যবেক্ষণ, মোবাইল মুভমেন্ট ও সতর্ক অবস্থানের মাধ্যমে শ্রমিকদের কর্মস্থলে যাতায়াত, শিল্পাঞ্চলের পরিবেশ এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালন করেন তাঁরা। এসব এলাকায় শ্রমিকদের সুশৃঙ্খলভাবে কর্মস্থলে যাতায়াত ও যানবাহন চলাচল স্বাভাবিক থাকার চিত্র মাঠপর্যায়ের প্রতিবেদনে উঠে আসে, যা নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি জনজীবনে স্বস্তি ফিরিয়ে রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

 

এছাড়া গোপালগঞ্জে ৮ প্লাটুন, খুলনায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন ও শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। নিয়মিত টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও নজরদারির মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল বজায় রাখতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। এসব জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকার তথ্য পাওয়া গেছে। ফলে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি জনজীবন স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে বাহিনীর উপস্থিতি অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা, দ্রুত সাড়া প্রদান ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সমন্বিত নিরাপত্তা তৎপরতা জনসাধারণের নিরাপত্তা ও চলাচলে স্বস্তি বজায় রাখা, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের ঝুঁকি মোকাবিলা, শিল্পাঞ্চলে কর্মপরিবেশ ও উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে বাহিনীর সদস্যরা দিন-রাত নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর