শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ব্যাংকিং সেবা ও সদস্যদের কর্মসংস্থানে সহায়তা করছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলায় ৪২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছেন।   দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন । গোপালগঞ্জে আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের শয্যাপাশে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস- ২০২৬’ উদ্বোধন। উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা

রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান

রিপোর্টারের নাম : / ৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মীর তানভীর ইসলাম: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে ফর্ম বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন এবং রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা।

এ ছাড়া উপজেলার ৯টি ইউনিয়নের বিএনপির মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী ব্যক্তিবর্গসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের মধ্যে ফর্ম বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর