সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন হাবিবুর রহমান খান রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ জনপ্রিয়তার শীর্ষে ৫নং চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃআবু হানিফ খান বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার সিদ্দিক আর নেই বেড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের সলঙ্গায় ফুড গার্ডেন রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের জরিমানা বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাই চক্রের ফাঁদ; আনসারের হাতে আটক। বৃষ্টিভেজা রাতেও দায়িত্বে অবিচল আনসার ব্যাটালিয়ন, জননিরাপত্তায় সাত জেলায় ৪২ প্লাটুন মোতায়েন। গোপালগঞ্জসহ সাত জেলায় ৪৯ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন।

রায়গঞ্জে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ, পরিচ্ছন্ন শ্রেণিকক্ষ গড়ার উদ্যোগ

রিপোর্টারের নাম : / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মীর তানভীর ইসলামঃ শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্যাডেল ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে ‘রিকগনাইজ অ্যান্ড অ্যাওয়ার্ড গিভিং প্রোগ্রাম’-এর আওতায় এসব ডাস্টবিন বিতরণ করা হয়। উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ডাস্টবিনগুলো তুলে দেওয়া হয়।

গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। শ্রেণিকক্ষে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা থাকলে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও উৎসাহিত হবে। এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর রাখবে না, বরং শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবেও গড়ে তুলতে সহায়ক হবে।

তাঁরা আরও বলেন, পরিচ্ছন্ন শিক্ষাপরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার পনুয়েল মন্ডল।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর