বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়া জোনাল অফিসের গ্রাহক মোটিভেশন সভা অনুষ্ঠিত কাজিপুরে কৃষি প্রণোদনা পাচ্ছে ৮৩৩০ জন কৃষক আশুলিয়া ও সাভারে আনসারের পৃথক অভিযান: চাকরির প্রলোভন দেখানো প্রতারক ও চোর আটক। নাশকতা-সহিংসতা প্রতিরোধে সদা তৎপর আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলে কুরআন সবক প্রদান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সিরাজগঞ্জে সলঙ্গায় যানজট নিরসনে মাদ্রাসা মোড় ও কবরস্থানের সামনে সড়ক মেরামত পাবনায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৪৪ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন। গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি কারখানা বন্ধ ঘোষণা।

কাজিপুরে কৃষি প্রণোদনা পাচ্ছে ৮৩৩০ জন কৃষক

রিপোর্টারের নাম : / ৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৮৩৩০ জন কৃষক ২০২৬-২৭ অর্থ বছরের রবি মৌসুমে সরকারি কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার পাচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ সেলিম রেজা। সভাপতির দায়িত্বে ছিলেন ইউএনও শাহানাজ পারভীন।

উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম প্রমূখ। এবার প্রণোদনা হিসেবে থাকছে; সরিষা বীজ ৬৭০০ জন, প্রত্যেকে ০১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। মসুর ডাল বীজ ১২০ জন। প্রতিজন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। খেসারী ডাল ১২০ জন। প্রত্যেকে ০৮কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। চিনাবাদাম :৪০০জন। প্রত্যেকে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। গম ৯০জন। প্রত্যেকে ২০কেজি বীজ, ইউরিয়া-৩৫ কেজি,২০ কেজি টিএসপি সার, ও ১৮কেজি এমওপি সার। বোরো ধান:৯০০ জন। প্রত্যেকে ০৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর