বেড়া জোনাল অফিসের গ্রাহক মোটিভেশন সভা অনুষ্ঠিত
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর বেড়া জোনাল অফিসের উদ্যোগে গ্রাহক মোটিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বিকেলে উপজেলার পেচাকোলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ ছালাম মোল্লার সভাপতিত্বে উক্ত গ্রাহক মোটিভেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া জোনাল অফিসের ডিজি এম উত্তম কুমার সাহা,অনুষ্ঠান অফিসার মো. হাবিবুর রহমান.জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আবদুল হামিদ.লাইন টেকনিশিয়ান মো. আলী হাসান।
এছাড়াও পল্লী বিদ্যুতের বিপুল সংখ্যক গ্রাহক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।







