মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অশ্লীল ভিডিও ও ধর্ষণের অভিযোগে র‍্যাবের হাতে আটক ২

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ৩১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ কর্তৃক অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেয়া এবং ধর্ষণের অভিযোগে ০২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মহারাজপুর ঘোড়া ষ্ট্যান্ড, মেসার্স নাহালা পেট্রোল পাম্পের পূর্ব পাশ থেকে, কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি- তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে, একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

ভিকটিম মাশরুফা খাতুন (২০) এর অশ্লীল ভিডিও ধারণ পূর্বক ভিকটিমকে ধর্ষণকারী, আব্দুল লতিফ এর ছেলে তৌহিদুল ইসলাম (২০), এবং আমিরুল ইসলাম এর ছেলে মিলন আলী (১৯) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী দের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকায়।

গ্রেফতারকৃত আসামিরা সুকৌশলে ভিকটিম মাশরুফা খাতুন (২০) এবং তার স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভিকটিমের মোবাইল থেকে সংগ্রহ করে। পরবর্তীতে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে এবং টাকা দাবি করতে থাকে।

এর ধারাবাহিকতায় ভিকটিম এর কাছ থেকে, আসামিরা ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং ভিকটিমের স্বামী বিদেশে থাকায় ভিকটিমকে বাসায় একা পেয়ে তাকে ধর্ষণ করে।

এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর