শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ব্যাংকিং সেবা ও সদস্যদের কর্মসংস্থানে সহায়তা করছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। রায়গঞ্জের ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে ফর্ম বিতরণ, বিএনপির সভাপতি-সম্পাদক পদেও আগ্রহীদের আহ্বান বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন জেলায় ৪২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছেন।   দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন । গোপালগঞ্জে আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের শয্যাপাশে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস- ২০২৬’ উদ্বোধন। উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা

অসুস্থ বৃদ্ধ প্রকৌশলীকে খুঁজে পাচ্ছে না পরিবার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর / ৪১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ মে, ২০২২

বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধ প্রকৌশলী আমিনুল ইসলাম (৫৩)। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফেরেননি তিনি। এরপর শুরু খোঁজাখুঁজি। এরমধ্যে কেটে গেছে দুইদিন। এখনো খোঁজ মেলেনি তার।

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমি এলাকা থেকে গতকাল শুক্রবার (২০ মে) বিকেলের দিকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ প্রকৌশলী মো: আমিনুল ইসলাম গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমি এলাকার গ্রীন টাওয়ারের ৩য় তলায় মেয়ের বাসায় থাকতেন।

এ ঘটনায় নিখোঁজ প্রকৌশলীর মেয়ের জামাই মো: সাইয়েদ আলম বাদী হয়ে আজ শনিবার (২১ মে) কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গতকাল বিকেলের দিকে ভাড়া বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। এরপরে সন্ধ্যা লেগে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। পরে আত্মীয় স্বজনের বাড়িসহ সবখানে খোঁজাখুঁজি করা হয়। এতেও সন্ধান না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে মেয়ের জামাই সাইয়েদ আলম বলেন, আমার শ্বশুর খুবই অসুস্থ। তার মানসিক অবস্থাও ভালো নয়। বিকেলে হাঁটাহাঁটিও করেন বাড়ির আশপাশ পর্যন্তই। কিন্তু গতকাল বের হয়ে তিনি আর ফেরেননি। আমরা খুবই চিন্তিত হয়ে পড়েছি। অবিলম্বে তার সন্ধান চাই।

কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা আবুল বাশার জানান, গতকাল পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করেছেন। তাঁকে খোঁজা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর