বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার।

আলমচাঁদপুর গ্রাম সামাজিকশক্তি কমিটির উদ্যোগে পলিথিনবর্জন ও সচেতনতাবৃদ্ধির জন্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৯৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ “আসুন সবাই পলিথিন বর্জন করি ও পরিবেশ সংরক্ষণ ভূমিকা রাখি ” এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের আলমচাঁদপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, ঘুড়কা রায়গঞ্জ সিরাজগঞ্জের সহযোগিতায়,

বৃহস্পতিবার (৬জুন) সকালে রায়গঞ্জ উপজেলা নলকা ইউনিয়নের আলমচাঁদপুর সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে উক্ত পলিথিন বর্জন ও সচেতনতা বৃদ্ধির জন্য র‍্যালি প্রদর্শন ও আলেচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক ইপিজি কর্মসূচির ঘুড়কা শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম,
সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ।
এ সময়ে অনুষ্ঠানে ঘুড়কা ব্র্যাক ইপিজি কর্মসূচির ঘুড়কা শাখা অফিসের কর্মসূচির কর্মকর্তাগণ,আলমচাঁদপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্যবৃন্দ, সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ অংশ গ্রহণ করে ।
আলোচনাসভা অনুষ্ঠানে আলোচকগণ পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং পলিথিন বর্জন করার জন্য সকলকে অনুরোধ করেন এবং বলেন যাদের বাড়িতে পলিথিন ও আবর্জনা রয়েছে তারা বাড়িতে ২ টি গর্ত করবেন একগর্তে পচনশীল আবর্জনা অন্যটিতে পলিথিন রেখে পড়ে তা আবার নিরাপদ স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর