শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন । গোপালগঞ্জে আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের শয্যাপাশে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস- ২০২৬’ উদ্বোধন। উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।  পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২

উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা

রিপোর্টারের নাম : / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
Screenshot

আল-আমিন, উল্লাপাড়া :

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় উল্লাপাড়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সদস্য শিপলু, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন ও শহীদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর