মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালন কৌশল ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কলমের বার্তা / ২৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধুনিক মৌমাছি পালন কৌশল এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ব্র্যাক সিড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে পৌর শহরের মেজবান হোটেলে এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার আগ্রহী কৃষকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষকরা মৌমাছি পালন পদ্ধতি, আধুনিক বক্স ব্যবস্থাপনা, মৌ সংগ্রহ ও সংরক্ষণ কৌশল, রোগ-বালাই দমন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করেন। এছাড়া মৌচাষকে একটি লাভজনক উদ্যোক্তা উদ্যোগ হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি,ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার নিবিড় কুমার শাহা, উত্তরবঙ্গের মৌমাছি সমিতির সভপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শিশির কুমার শাহা সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর