রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

উল্লাপাড়ায় ট্যাংকলরি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪

রিপোর্টারের নাম : / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব দেলুয়া এলাকায় ট্যাংলরি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ঘটনা স্থলেই দুই জনের মৃত্যু হয়েছে।এসময় গুরুতর আহত হয়েছে সিএনজির ৪ যাত্রী।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সিএনজি চালক সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়ার আলোকদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এবং যাত্রী উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন(৩৫)। আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে মুঠোফোনে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ বলেন,বিকেল আনুমানিক ৩টার সময় পুর্বদেলুয়া ব্রীজের উপর বাঘাবাড়ী থেকে আসা ট্যাংকলরী ব্রীজের উপর আসলে উল্লাপাড়া গামী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি চাকল ও যাত্রীসহ ২ জনের মৃত্যু হয়। গুরুতর হয় আরো চার জন। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতেদ নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করে এবং মরদেহ উদ্ধার হাটিকুমরুল হাইওয়ে থানা নিয়ে আসে। এ ঘটনায় ঘাঁতক ট্যাংকলরিটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এবিষয়ে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর