রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন

রিপোর্টারের নাম : / ১২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ৫ সেপ্টেম্বর ) সকাল ১১টার দিকে উল্লাপাড়া আরএস স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তুহিন আলম।

বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো : মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি ও তিতাস গ্যাসের সভাপতি খন্দকার জুলফিকার মতিন, বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসানুল কবির এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম খান।

এ সময় ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান, অধিকার ও স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সংগঠনের নেতারা জানান, উল্লাপাড়া আরএস এলাকায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান কার্যালয় স্থাপনের ফলে স্থানীয় পরিবহন মালিকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং মালিকদের বিভিন্ন সমস্যা নিয়ে কার্যকরভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর