শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

উল্লাপাড়ায় বোরো ধান কাটার উৎসব

নিজস্ব প্রতিবেদক / ১৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান কাটার উৎসব শুরু হয়েছে। প্রথমবার চাষাবাদ হওয়ায় নতুন জাত ব্রি ধান- ৯৬ এর বৃত্তাকার পদ্ধতি হাফ শতক জমিতে নমুনা শষ্য কর্তন করা হয়।

রবিবার বিকালে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের সাতটিকরী গ্রামের নাইমুরি ব্লকে বোরো ধান কাটার উৎসব শুরু করেন উপজেলা কৃষি অধিদপ্তর।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সলঙ্গা ইউনিয়নে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন অতিরিক্ত পরিচালক বগুড়া অঞ্চল কৃষিবিদ মো: আব্দুল ওয়াদুদ ও উপপরিচালক খামারবাড়ি সিরাজগঞ্জ কৃষিবিদ আ: জা : মু আহসান শহীদ সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন , এডিডি ( ক্রপ ) মশকর আলী , সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম বগুড়া অঞ্চল মাসুদ আহমেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমীসহ অনেকে।

উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, কৃষকদের প্রশিক্ষণ চলাকালে ব্রি ধান ৯৬ আবাদে বেশ আগ্রহ দেখা গেছে অন্যান্য কৃষকদের মাঝে। আগামীতে নতুন জাতের এই ধানটি আবাদের পরিধি ব্যাপকভাবে বাড়বে বলে আশা করছেন তারা। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকলে অন্যান্য জাতসমুহের ও ভালো ফলন হবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর