রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

উল্লাপাড়ায় মেয়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন মা

রিপোর্টারের নাম : / ৪৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়ের সঙ্গে ঝগড়ার পর অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন সাথী খাতুন (৩৭) নামের এক গৃহবধূ।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাথী খাতুন ওই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

উল্লাপাড়া মডেল থানার এসআই মো. মেহেদী হাসান জানান, শনিবার দুপুরে সাথী খাতুনের সঙ্গে তার কলেজ পড়ুয়া মেয়ের ঝগড়া হয়। মেয়ের পরিক্ষা চলতেছিলো। কিন্তু মেয়ে পরিক্ষার কথা চিন্তা না করে অতিরিক্ত ফোন চালানোয় তাকে ফোন টিপতে নিশেধ করে তার মা পরে মেয়ে ঘর থেকে বের হয়ে যায়। পরে সন্ধ্যায় পরিবারের সবাই গ্রামের এক ইসলামি জলসায় যোগ দেন। সবার অনুপস্থিতির সুযোগে নিজ ঘরের ধরনার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। গভীর রাতে ইসলামি জলসা থেকে ফিরে এসে তার ঝুলন্ত মরদেহ দেখে স্বজনরা। ধারণা করা হচ্ছে মেয়ের ওপর অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, খবর পেয়ে রোববার দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় অপমৃত্যের মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর