সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সরকারি জমির মাটি কাটার সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর

নিজস্ব প্রতিবেদক / ২৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ জুন, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয়দানকারী এক প্রভাবশালীর বিরুদ্ধে। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশের পর স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলে দেখা দিয়েছে তৎপরতা।

জানা গেছে, উপজেলার দূগানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাটখোলা বামন গ্রামের লীজকৃত কালিকাদহ পুকুরের কৃষি সরকারি খাসজমি থেকে মাটি কেটে তা বিক্রি করছেন আলামিন নামের এক ব্যক্তি, যিনি নিজেকে স্থানীয় যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। সরকারি জমি দখল করে মাটি কাটার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী পরিচয় ও রাজনৈতিক ছত্রছায়া থাকায় এতদিন কেউ তাকে বাধা দেওয়ার সাহস পায়নি।

ঘটনার পরিপ্রেক্ষিতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সরকারি ছুটি থাকায় ব্যবস্থা গ্রহন করা হয়নি। তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রতিবেদন দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সংবাদ প্রকাশের পর আলামিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে এমন খবরে বিভিন্ন মহলে শুরু করেছে দৌড়ঝাঁপ। প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সামাল দেওয়ার দেনদরবার শুরু করছে বলছে স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না শর্তে বলেন, সরকারি সম্পদ দখল ও পরিবেশ বিধ্বংসী এই কার্যক্রম বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি। এখন অন্তত প্রশাসন যেন আলামিনের বিরুদ্ধে সরকারি খাসজমির মাটি কেটে বিক্রির বিরুদ্ধে সত্যিকারের পদক্ষেপ নেয়, এই প্রত্যাশা।

স্থানীয় সচেতন নাগরিকরা জানান , আমরা যতদূর জানি ভূমি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সরকারি জমি থেকে মাটি কাটা দণ্ডনীয় অপরাধ, এবং দোষীদের বিরুদ্ধে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর