রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা  প্রকাশিত সংবাদের প্রতিবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

উল্লাপাড়ায় হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৯৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামে ঘরে ঝুলছিল তরুণের হাত-পা বাঁধা লাশ খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

মৃত মনিরুল ইসলাম(২০) তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছোট ছেলে।সে ছোট বেলা থেকেই দবিরগঞ্জ গ্রামে (মৃত মতু মন্ডল) নানার বাড়ীতে থাকতো।

মৃত মনিরুল এর ছোট মামী শিল্পী খাতুন জানান,সকালে আমি আমার বাসুর মোন্নাফ এর বাড়ীতে গেলে রান্না ঘরের ভিতরে মনিরুল এর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং সলঙ্গা পুলিশ কে খবর দেওয়া হয়।

সলঙ্গা থানার তদন্ত অফিসার মনোজিৎ কুমার নন্দী জানান,মৃত মনিরুল এর মামা মোন্নাফ এর বাড়ীর রান্না ঘরের ভেতর, ঘরের চালের টিহি’র সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে মনিরুলের দেহ। তবে তার হাত-পা বাঁধা এবং গলায় শ্বাসরোধ করা ছিলো।পাশের ডাবে ছিলো মোবাইল বাঁধা।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর