মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাজিপুর প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার চিত্রনায়িকাকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন ​বেড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত বালু বিষয়ে রুল ও ইনজাংশন : জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর দপ্তরে এ্যাডভোকেট সার্টিফিকেট জমা জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় শিবরাম স্কুল প্রথম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: জাতীয় পতাকা উত্তোলন ও বাণী পাঠের মধ্য দিয়ে দেশজুড়ে আনসার-ভিডিপির আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা। গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় হাজতির আত্ম হত্যার চেষ্টা। কাজিপুরে কীটনাশক বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রিপোর্টারের নাম : / ০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ২ হাজার ৬ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ, ১০ কেজি পটাশ ও ১০ কেজি টিএসপি সার। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।

বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল সরকার, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সাংবাদিকদের বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছেন। কৃষকদের মাঝে উন্নতমানের সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর