বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

একযুগ পর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

রিপোর্টারের নাম : / ৪৩২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩১ জুলাই, ২০২৪

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মজনু সরকার’কে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৩১ জুলাই) দুপুরে র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন এর দিকনির্দেশনায় র‌্যাব-১২’র সদর কোম্পানি, র‌্যাব-১০ ও সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল “সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুঁইয়াগাতী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি,রংপুর জেলার মিঠাপুকুর থানার তিলকপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলী @ মোবার আলীর ছেলে মজনু সরকার (৪৫)।

সলঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে স্বীকার করেন। তার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুর জেলার মিঠাপুকুর থানায় পৃথক ২টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর