বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত।

রিপোর্টারের নাম : / ১০৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: শোরের ঝিকরগাছা উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মহিউদ্দিন (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও একজন আহত রয়েছেন। এরআগে রোববার বিজিবির ট্রাকে ধাক্কা লেগে প্রাণ হারান এক যুবক। একের পর এক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বেনেয়ালি এলাকায় ব্র্যাক অফিসের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন বাঘারপাড়া উপজেলার পার্বতীপুর গ্রামের হাজী শহিদের ছেলে। আহত কামরুল ইসলাম নান্টু (২৯) একই উপজেলার চন্ডিপুর গ্রামের মুরাদ বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোটরসাইকেলযোগে শার্শা উপজেলার জামতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়েই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন মারা যান। অপর আহত কামরুল ইসলাম নান্টু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় জড়িত পিকআপটি পালিয়ে গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। মাত্র দুদিনের ব্যবধানে একই সড়কে দুই যুবকের অকাল মৃত্যু।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর