মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার।

কাজিপুর প্রেস ক্লাব কর্তৃক বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

কলমের বার্তা / ১৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ মে, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায়  গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে গুরুত্ব আরোপ করা হয়। শনিবার (৩ মে) বিকালে কাজিপুর প্রেসক্লাব কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ ছিলো  সামনে রেখে  “একটি অবহিত বিশ্বের জন্য সাংবাদিকতা”।

কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় মুক্ত গণমাধ্যমের গুরুত্ব, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি বক্তব্যে  বলেন, “গণতন্ত্র ও সুশাসনের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

গুজব ও অপতথ্য রোধে মূলধারার সাংবাদিকতাকে আরও শক্তিশালী করতে হবে।” অন্যান্য বক্তারা বলেন, তথ্য পাওয়া জনগণের অধিকার। এই অধিকার রক্ষায় সাংবাদিকদের পাশাপাশি রাষ্ট্র ও সমাজের সকল স্তরের সহযোগিতা দরকার। ডিজিটাল নিরাপত্তা ও সাইবার হয়রানি রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।‌

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ  আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক  আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু তৈয়ব সুজয়, কার্যকরী সদস্য টিএম কামাল ও গোলাম কিবরিয়া খান, সদস্য  আমিরুল ইসলাম প্রমূখ।

এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি আল মাহমুদ জুয়েল সরকার, প্রচার সম্পাদক রোকেনুজ্জামান রাসেল এবং সদস্য মোঃ আব্দুস সোবহান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর