শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক।

কাজিপুরে তৈল বীজ উৎপাদনে গুরুত্ব বেড়েছে

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ১১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

কৃষি পণ্য উৎপাদনে উদ্বৃত্ত কাজিপুরে একটাই ঘাটতি ছিল তৈল বীজ উৎপাদন। ঘাটতি পূরণে ধারাবাহিক পদক্ষেপ থাকলেও এবার সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে সরিষা চাষে। চলতি রবি/২০২৪-২০২৫ অর্থবছরে সরকারি কৃষি প্রনোদনা উপকারভোগীর মোট ৭৭৭০ জন কৃষকের মধ্যে ৫৪০০ জন সরিষা চাষি। এতে তৈল এবং মধু উৎপাদন স্বয়ংসম্পূর্ণতা অর্জনের সম্ভাবনা দেখছেন উপজেলা কৃষি সম্প্রসারণ সংশ্লিষ্টরা।

জানা যায়, শষ্য ভান্ডার খ্যাত কাজিপুর উপজেলার ১২ টি ইউপির মধ্যে ৬ টি যমুনা নদীর চরাঞ্চলে। বন্যার পানি কমার সাথে জমির উপযুক্ততা বুঝে ফসল ফলায় চরাঞ্চলের চাষিরা। বিশেষ করে রবি মৌসুমে শুকিয়ে যাওয়া যমুনা নদীর ছোট বড় শতাধিক চরের সাদা বালু ফসলের সমাহারে ঢাকা পড়ে। লাল মরিচ, ভুট্টা, ধান, মসলা জাতীয় শষ্য ব্যাপকভাবে চাষের প্রচলন রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কৃষি বৈচিত্র্যময় কাজিপুরে ২০২২-২৩ অর্থবছরে ১২২৫ হে. জমিতে সরিষা চাষাবাদ হয়, প্রণোদনা পায় ৫৭০ জন চাষি, ২০২৩-২৪ অর্থবছরে ৩৮৫০ হে. জমিতে লক্ষমাত্রা অর্জনে ৮৯০ জনকে প্রণোদনা দেয়া হয়, এবছর সর্বোচ্চ সরিষা: ৫০০০ হে. জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এবং ৫৪০০ জন কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে। এভাবে চলতে থাকলে দ্রুত সময়ে তৈল বীজ এবং মধু উৎপাদনকারী হিসেবে কাজিপুর স্বয়ংসম্পূর্ণতা পাবে।
রবি/২০২৪-২০২৫ অর্থবছরে ৭৭৭০ জনের মধ্যে প্রণোদনার আওতায় বীজ এবং সার বিতরণ করা হবে।
এর মধ্যে সরিষা পাবে ৫৪০০ জন, ভুট্টা ১৩৯০, গম ৩১০, চিনা বাদাম ৪০০, শীতকালীন পেঁয়াজ ৩০, মসুর ১২০, খেসারি ১১০ এবং অরহর বীজ ১০ জন পাবে। গত ২২ অক্টোবর মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাবরিন আক্তার। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং প্রণোদনা গ্ৰহীতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর