সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাজিপুরে প্রাথমিক শিক্ষকদের সমন্বয় সভায় গাছের চারা বিতরণ

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ৩০৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২৩৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে প্রতিটি বিদ্যালয়ে ৫ টি করে গাছের চারা বিতরণ করে উপজেলা প্রশাসন।

বুধবার ৩০ আগষ্ট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রায়হান কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান।

ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি কাজী অনিক ইসলাম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান প্রমূখ। মাসিক সমন্বয় সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বিদ্যালয়ে শোভাবর্ধন ও শিক্ষা উপযোগী পরিবেশ গড়তে কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, নিম এবং পলাশ ফুলের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর