সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কাজিপুরে ফিল্মি কায়দায় ছিনতাই 

রিপোর্টারের নাম : / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ জুন, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হাজরাহাটি বাজারে‌ ফিল্মি কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটে যাওয়া ঘটনায় ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে দাবি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী রায়গঞ্জ উপজেলার তেলিজনা গ্ৰামের গরু ব্যবসায়ী আঃ রাজ্জাক কাজিপুর উপজেলার সোনামুখী হাঁটে গরু বিক্রি করে নগদ ৬ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে ভটভডিযোগে(নছিমন) বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি বাজার এলাকায় পৌঁছালে তিন জন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছে এবং গাড়ির গতিরোধ করে চাইনিজ কুড়াল দিয়ে রাজ্জাককে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে সাথে থাকা নগদ ৬ লক্ষ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়, এবং দ্রুত চরভানুডাঙ্গা রোডে পালিয়ে যায়। আহত রাজ্জাকের সাথে থাকা অন্যান্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে। এবং প্রাথমিক চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কাজিপুর থানা পুলিশের ইনচার্জ শাহ এনায়েতপুর জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলমান রয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর