শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় জেল জরিমানা সহ মাদক কারবারি আটক ফেসবুকে ফেক আইডি খুলে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার:অভিযুক্ত যুবক গ্রেফতার।  কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় নিহত ১ আহত ৩  জন দধিতে চেতনানাশক মিশিয়ে কিশোরীকে ধর্ষনের চেষ্টা: গ্রেপ্তার ১। বেড়ায় ১১২ টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ প্রকাশিত সংবাদের প্রতিবাদ আনসারের অভিযানে শিশু হাসপাতালে মোটরসাইকেল চোর আ/টক। খুমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: অগ্নি নির্বাপন ও উদ্ধারে সবার আগে আনসার সদস্যরা। সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙন: বিপন্ন মানুষের পাশে আনসার ও ভিডিপি। আনসারের অভিযানে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল চক্রের এক সদস্য আটক।

কাজিপুরে বালুবাহী ট্রাক চাপায় নিহত ১ আহত ৩  জন

রিপোর্টারের নাম : / ১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাটাগ্ৰাম রোডে বালুবাহী ট্রাক চাপায় বাদশা মিয়া নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। এবং ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন মহিলা ও ১ জন শিশু রয়েছেন।

শুক্রবার ১৭ জুলাই সকালে বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।  প্রতক্ষ্যদর্শীরা জানান, মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালু বোঝাই ট্রাকটি পাটাগ্ৰাম রোডের আর আই এম ডিগ্ৰি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারি চালিত অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ভ্যান চালক বাদশা ট্রাকের নিচে পড়ে যায়। কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে বাদশাকে ট্রাকের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ দুর্ঘটনায় নিহত বাদশার স্ত্রী, একজন শিশুসহ মোট তিন জন মারাত্মক আহত অবস্থায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাস্থলে অনাকাঙ্ক্ষিত ঘটনা রুখতে থানা পুলিশ পাহারায় রয়েছেন। এ দুর্ঘটনা কাজিপুরে অনিয়ন্ত্রিত আগ্ৰাসী  বালু ব্যবসার ফল হিসেবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর