বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

কাজিপুরে বিভিন্ন ইউনিয়নের জেলে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ৩৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জেলে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ত্রাণ তহবিল থেকে কাজিপুর দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের বাস্তবায়নে কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে জেলে সম্প্রদায়ের নিন্ম আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করেন, উপজেলা কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পি আই ও আলহাজ্ব একে এম শাহা আলম মোল্লা, মনসুর নগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর,কাজিপুর পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর তাসির উদ্দিন তাসু প্রমুখ।

এসময় উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন”,মানব সেবায় মহান রবের সন্তুষ্টি নিহিত। যার মাঝে মানবতাবোধ আছে সেই মানবসেবায় এগিয়ে আসে।শীতে কাপড়ের অভাবে মানুষ কাঁপতে থাকে, জাগ্রত মমত্ববোধ, মানবতার তাগিদে আমাদের উচিত তাদের পাশে দাড়ানো।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর