বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা হেযবুত তাওহীদ কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ করছেে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।

কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের ১৫শ অসহায় পরিবার খাদ্য সহায়তা পেয়েছে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৩৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

কাজিপুর উপজেলার ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের দুঃস্থ, নিম্ন আয়ের অসহায় ১৫শত ৫৮ টি পরিবারে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে সরকারি ভিজিএফ (ভারনারেবল গ্ৰুপ ফিডিং) বরাদ্দের আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার ৭ জুলাই দিনব্যাপী চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকালে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল জানান, উপকারভোগীদের মধ্যে প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, উপার্জনে অক্ষম, নিম্ন আয়ের এবং দুঃস্থদের অগ্ৰাধীকার ভিত্তিতে তালিকা প্রণয়ন করা হয়েছে। পরিষদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তালিকা প্রণয়ন করতে সহযোগীতা করেছে। পরিবার প্রতি ১০ কেজি হারে চাল বিতরণকালে ইউপি সদস্যরা ছাড়াও স্থানীয় বয়োজ্যেষ্ঠ মুরব্বিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন ভিজিএফ প্রকল্পের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের পরিবারে বিভিন্ন উপলক্ষে নিয়মিত খাদ্য সহায়তা দিয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর